প্রধানমন্ত্রীর দপ্তর
সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে, উৎসবের মরশুমে কৃষকদের কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
15 APR 2026 7:58AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নানাপ্রান্তে এখন বিভিন্ন উৎসব উদযাপিত হচ্ছে।
এক্স হ্যান্ডলে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “দেশের নানা জায়গায় এখন বিভিন্ন উৎসব উদযাপিত হচ্ছে। আনন্দ ও উৎসাহে ভরা এইসব অনুষ্ঠান। সমগ্র দেশের সেবায় ব্যাপৃত কঠোর পরিশ্রমী কৃষক ভাই ও বোনেদের প্রতি দেশ কৃতজ্ঞ।
इत्थं फलति शुद्धेन सिक्तं सङ्कल्पवारिणा।
पुण्यबीजमपि स्वल्पं पुंसां कृषिकृतामिव॥”
এই সুভাষিতম – এর অর্থ হ’ল – কৃষকের বপন করা একটি বীজ সঠিক সময়ে জল পেয়ে ক্রমশ ফসল হয়ে ওঠে। ঠিক তেমনই প্রকৃত নিষ্ঠার সঙ্গে সামান্য প্রয়াসও একজন ব্যক্তিকে বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252195)
ভিজিটরদের কাউন্টার : 6