প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ‘নারী শক্তি’র উদ্দেশে লেখা চিঠিটি শেয়ার করেছেন এবং আইনসভায় নারীদের জন্য আসন সংরক্ষণের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন
পোস্ট করার দিনক্ষণ:
14 APR 2026 9:29AM by PIB Agartala
নয়াদিল্লি: ১৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, ভারতের সর্বত্র আইনসভাগুলিতে নারীদের জন্য আসন সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করছেন নারীরা।
ভারতের ‘নারী শক্তি’কে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি ভাগ করে প্রধানমন্ত্রী আবারও সরকারের সেই অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, যা গত কয়েক দশক ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল।
তিনি উল্লেখ করেছেন যে, সারা দেশের মা, বোন এবং কন্যারা ২০২৯ সালের লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন থেকে নারীদের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন।
ভারতের ‘নারী শক্তি’-র উদ্দেশ্যে নিবেদিত এই চিঠিতে, প্রধানমন্ত্রী নাগরিকদের সঙ্গে তাঁর সেই ভাবনাগুলি ভাগ করে নিয়েছেন – কীভাবে দীর্ঘকাল ধরে অমীমাংসিত এই অঙ্গীকারটিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা যায়।
এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন :
“ভারতের সর্বত্র নারীরা আইনসভাগুলিতে নারীদের জন্য আসন সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করছেন।
এখানে রইল ভারতের ‘নারী শক্তি’-কে লেখা আমার সেই চিঠি, যার মাধ্যমে আমি আবার আমাদের সেই অঙ্গীকারের কথা ব্যক্ত করছি — যা গত কয়েক দশক ধরে অমীমাংসিত হয়ে পড়ে ছিল, তাকেই এবার বাস্তবায়িত করা হবে...।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252060)
ভিজিটরদের কাউন্টার : 7