প্রধানমন্ত্রীর দপ্তর
ওষুধ শিল্পে ভারতের শক্তিবৃদ্ধি সংক্রান্ত একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
14 APR 2026 1:11PM by PIB Agartala
নয়াদিল্লি: ১৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডার লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।
নিবন্ধটিতে লেখা হয়েছে যে, ওষুধ শিল্পে এখন শুধুমাত্র "বিশ্বের ওষুধের ভাণ্ডার" হিসেবেই সীমাবদ্ধ নেই, বরং এটি এখন উদ্ভাবনের একটি কেন্দ্রে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের আমলে ব্যাপক গবেষণা ও উন্নয়ন, বায়োলজিক্স এবং অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এভাবেই ভারত এই ক্ষেত্রে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স-এ একটি পোস্টে বলা হয়েছে :
"কেবল 'বিশ্বের ওষুধের ভাণ্ডার' হিসেবেই নয়, বরং উদ্ভাবনের একটি কেন্দ্র হিসেবেও ভারতের ওষুধ শিল্প ক্ষেত্র এখন ক্রমোন্নতির পথে এগিয়ে চলেছে। বর্তমান সরকারের আমলে ব্যাপক গবেষণা ও উন্নয়ন, বায়োলজিক্স, বায়োসিমিলার এবং অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই ক্ষেত্রে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JPNadda-র এই পর্যালোচনাটি অবশ্যই পাঠযোগ্য!"
https://www.thehindubusinessline.com/opinion/india-moving-up-the-pharma-value-chain/article70858640.ece”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252052)
ভিজিটরদের কাউন্টার : 8