স্বরাষ্ট্র মন্ত্রক
খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস ও বৈশাখী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের শুভেচ্ছা
পোস্ট করার দিনক্ষণ:
14 APR 2026 12:46PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৪ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস ও বৈশাখী উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় শ্রী অমিত শাহ লিখেছেন :
“খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস ও বৈশাখী উৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র দিনটি আমাদের শ্রী গুরু গোবিন্দ সিংজির খালসা পন্থ প্রতিষ্ঠার কথা স্মরণ করিয়ে দেয় —যা আমাদের সত্য ও ন্যায়ের পথে নির্ভয়ে চলার সাহস জোগায়। বৈশাখী আবার আমাদের পরিশ্রমী কৃষকদের আনন্দের উৎসবও বটে, যাঁদের অক্লান্ত পরিশ্রম সারা দেশে সমৃদ্ধি নিয়ে আসে। এই পবিত্র ও শুভক্ষণে খালসা পন্থের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের অন্নদাতা কৃষকদের নিরলস প্রয়াসকে প্রণাম জানাই।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252048)
ভিজিটরদের কাউন্টার : 8