প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রশান্তি ও বিচক্ষণ চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 10 APR 2026 10:00AM by PIB Agartala

নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রশান্তি ও বিচক্ষণ চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত 'সুভাষিতম' শেয়ার করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“দেশের যুব সমাজ যে জ্ঞান আহরণ করছেন, দেশের যুব সমাজ যা কিছু করবে বলে স্থির করে, তাই অর্জন করে। আমাদের যুব শক্তির জন্যই দেশ আজ উন্নয়নের পথে দ্রুত গতিতে অগ্রসর হতে পারছে।”

व्यसने वाऽर्थकृच्छ्रे वा भये वा जीवनान्तके।

विमृशन् वै स्वया बुद्ध्या धृतिमान् नावसीदति॥"

এর অর্থ হল – বিপত্তি, আর্থিক সঙ্কট, এমনকি প্রাণসংশয়েও যে ব্যক্তি ধৈর্যশীল হয়ে, নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রাখেন, তিনি পরিস্থিতির চাপে ভেঙে পড়েন না। সঙ্কটের সময়ে শান্ত থাকার গুণ এবং সুবিবেচিত সিদ্ধান্তই তাঁকে দুঃখ ও ক্ষতি থেকে রক্ষা করে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2250877) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English