প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণে নীতিশ কুমার’কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পোস্ট করার দিনক্ষণ: 10 APR 2026 2:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৬

 

রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী নীতিশ কুমার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক্স সমাজ মাধ্যমে শ্রী মোদী লিখেছেন, “দেশের অভিজ্ঞ নেতাদের মধ্যে নীতিশ কুমার অন্যতম। সুশাসনের প্রতি তাঁর দায়বদ্ধতা সর্বজনবিদিত। বিহারের উন্নয়নকল্পে তাঁর বিরাট অবদান রয়েছে। সাংসদ হিসেবে তাঁকে আবার দেখতে পাওয়া আনন্দদায়ক। সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি দেশ সেবা করেছেন। আমার পূর্ণ বিশ্বাস যে, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংসদে মর্যাদা বৃদ্ধি করবে। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন। আগামী দিনে তাঁর পথ চলায় শুভেচ্ছা রইল”।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2250872) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English