নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

জীবনের প্রথম ছয় বছরে মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশ – এই ভাবনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে অষ্টম পোষণ পক্ষ

পোস্ট করার দিনক্ষণ: 08 APR 2026 10:16AM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ এপ্রিল, ২০২৬

 

নারী ও শিশুবিকাশ মন্ত্রক আগামীকাল থেকে অষ্টম পোষণ পক্ষ-এর সূচনা করতে চলেছে। পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে দেশের সর্বত্র পুষ্টিকর খাবারের বিষয়ে মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গিকার প্রতিফলিত হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন : “শক্তিশালী একটি রাষ্ট্রের ভিত গঠন করে পরিপুষ্ট এক শিশু। পোষণ অভিযান একটি নিছক সরকারি কর্মসূচি নয়, এটি প্রতিটি মা ও শিশুর পরিপূর্ণ পুষ্টির বিষয়টি নিশ্চিত করার এক জন-আন্দোলন।”

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল বিকেল ৩টের সময় দেশজুড়ে পোষণ পক্ষের সূচনা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবীর দূরদর্শী নেতৃত্বে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর এবং সচিব শ্রী অনিল মালিক। এবারের পোষণ পক্ষ-এর মূল ভাবনা – ‘জীবনের প্রথম ছয় বছরে মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশ’। অর্থাৎ, একটি শিশুর প্রথম এক হাজার দিন তার মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে, ছ’বছর পর্যন্ত মস্তিষ্কের বিকাশ ৮৫ শতাংশ হয়ে থাকে। এক্ষেত্রে পুষ্টিকর খাদ্য প্রদান, যথাযথ যত্ন করা এবং ছোটবেলায় বিভিন্ন বিষয়ে শিক্ষাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছরের মূল ভাবনার মধ্যে রয়েছে - মা ও শিশুর পুষ্টি, প্রথম তিন বছর মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় যত্ন করা এবং শিশুর শিক্ষাদানের জন্য উৎসাহ দেওয়া, পরবর্তী তিন বছর সার্বিক বিকাশ ও স্কুলে শিশুকে পাঠানো, বাবা-মা ও সমাজের ভূমিকা এবং সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গৃহীত ভালো ভালো পদক্ষেপগুলি তুলে ধরা হবে। শৈশবে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকাও এখানে প্রদর্শিত হবে। এই অনুষ্ঠানটি https://webcast.gov.in/mwcd এবং মন্ত্রকের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।

৯-২৩ এপ্রিল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে মা, পরিবারের সদস্য, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছে পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলার জন্য পুষ্টি বা পোষণ পঞ্চায়েতের ব্যবস্থা করা। পোষণ অভিযানের মধ্য দিয়ে দেশজুড়ে এক জন-আন্দোলন গড়ে তোলা হবে যেখানে অপুষ্টির মতো সমস্যামুক্ত এক ভারত গড়ে তুলতে জন-ভাগীদারিকে নিশ্চিত করা হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2250078) ভিজিটরদের কাউন্টার : 28
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English