প্রধানমন্ত্রীর দপ্তর
বিশ্ব স্বাস্থ্য দিবসে সুস্থতর সমাজ গড়ে তোলায় দায়বদ্ধতার কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
07 APR 2026 9:33AM by PIB Agartala
নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৬
অন্যের সেবা এবং সুস্থতর বিশ্ব গড়ে তোলার কাজে যাঁরা ধারাবাহিকভাবে নিয়োজিত তাঁদের বিশ্ব স্বাস্থ্য দিবসে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্য সমৃদ্ধ সমাজ গঠনে জাতীয় দায়বদ্ধতার বিষয়টি পুনর্ব্যক্ত করে এসংক্রান্ত ব্যবস্থাপনা আরও জোরদার করার বার্তা দিয়েছেন তিনি।
প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য কামনা করে সামাজিক মাধ্যমে তাঁর বার্তায় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন একটি সংস্কৃত সুভাষিতম।
“लाघवं कर्मसामर्थ्यं दीप्तोऽग्निर्मेदसः क्षयः।
विभक्तघनगात्रत्वं व्यायामादुपजायते॥"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249697)
ভিজিটরদের কাউন্টার : 8