বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
অত্যাধুনিক ইভি চার্জিং পরিকাঠামোর জন্য ভারত-ব্রিটেন যৌথ গবেষণা ও নির্মাণ কর্মসূচিতে স্কার্জ লিমিটেডকে সাহায্য করছে টিডিবি-ডিএসটি
পোস্ট করার দিনক্ষণ:
06 APR 2026 1:17PM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৬
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর (ডিএসটি), টেকনোলজি ডেভলপমেন্ট বোর্ড (টিডিবি) একটি চুক্তি স্বাক্ষর করেছে স্কার্জ প্রাইভেট লিমিটেডের সঙ্গে “পাওয়ারিং ইভি চার্জিং ইনোভেশন” শীর্ষক প্রকল্পের জন্য। এই প্রকল্পকে সাহায্য করা হচ্ছে ভারত-ব্রিটেন যৌথ গবেষণা ও উন্নয়ন কর্মসূচিতে শিল্পের সুস্থায়ীত্বের জন্য। অংশীদার করা হয়েছে ব্রিটেনের অলব্রাইট প্রোডাক্ট ডিজাইন লিমিটেডকে। এর লক্ষ্য, বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামোর জন্য আধুনিক কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা।
এই প্রকল্পে নজর দেওয়া হচ্ছে পরবর্তী প্রজন্মের ইভি চার্জিং নির্মাণে। মূলত বাণিজ্যিক যানবাহন ও ডিপোর কাজের জন্য। স্কার্জ প্রাইভেট লিমিটেড একটি উদ্ভাবনী ইভি চার্জার চার্জ কন্ট্রোলার তৈরি করেছে, ব্রিটেনের অংশীদারের পেটেন্ট করা স্বয়ংক্রিয় কেবল ব্যবস্থাপনা পদ্ধতির সাহায্যে। বিপুল চাহিদার সময়ে সুষ্ঠু, নিরাপদ, ব্যবহারযোগ্যতার উন্নতি ঘটাতে এই সুসংহত পদক্ষেপ।
এতে আছে মোটোরাইজড ওভারহেড কেবল ম্যানেজমেন্ট সিস্টেম। বিশেষ করে একসঙ্গে অনেক গাড়ির সুষ্ঠু চার্জিং কাজ যাতে হয়। হাতে করে কাজের চাপ কমিয়ে, ব্যবহারকারীর সুবিধা বৃদ্ধি করা হয়েছে। চলতি এসি টাইপ টু ইভি চার্জারও এতে ব্যবহারযোগ্য হবে। কেবল ম্যানেজমেন্ট, যন্ত্রপাতির সুরক্ষার মতো কাজের সমস্যা মোকাবিলায় এই প্রযুক্তি আশা করা হচ্ছে ইভি চার্জিং ডিপোগুলির কার্যকারিতা বৃদ্ধি করবে।
স্কার্জ প্রাইভেট লিমিটেড একটি উদীয়মান ভারতীয় ইভি টেকনোলজি কোম্পানি। এরা উন্নত পাওয়ার ইলেকট্রনিক্স এবং স্মার্ট চার্জিং সিস্টেম তৈরি করে। টিডিবির সচিব শ্রী রাজেশ কুমার পাঠক জানিয়েছেন, উন্নত শিল্পের উপযুক্ত প্রযুক্তি তৈরির কাজ বাড়াতে ভারত-ব্রিটেন কর্মসূচির মতন উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্কার্জ প্রাইভেট লিমিটেডের পক্ষে সহায়তা দেওয়ার জন্য অভিনন্দন দেওয়া হয়। বলা হয়, এই প্রকল্প কোম্পানিতে উদ্ভাবনী, প্রতিযোগিতা সক্ষম ইভি চার্জিং ব্যবস্থা বাজারে আনতে সাহায্য করবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249666)
ভিজিটরদের কাউন্টার : 4