তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
অপারেশন সিঁদুর চলাকালীন চার সপ্তাহের জন্য টিভি চ্যানেলের সংবাদ টিআরপি স্থগিত রাখার সরকারি নির্দেশ; সঙ্কটের সময়ে অনুমান-নির্ভর ও চাঞ্চল্যকর সংবাদ প্রচার রোধ করার জন্য গৃহীত পদক্ষেপ
পোস্ট করার দিনক্ষণ:
02 APR 2026 4:10PM by PIB Agartala
নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০২৬
'অপারেশন সিঁদুর' চলাকালীন, লক্ষ্য করা গিয়েছিল যে কিছু টিভি সংবাদ চ্যানেল অনাবশ্যকভাবে চাঞ্চল্যকর ও অনুমানভিত্তিক বিষয়বস্তু প্রচার করছিল। সংঘাত বা সংকটের সময়ে টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে এ ধরনের আচরণের নজির আগেও দেখা গেছে। এই ধরনের কার্যকলাপ জনমানসে, বিশেষ করে যেসব মানুষের বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করছেন, তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনাও রাখে।
সেই সময়ে, একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, সরকার টিভি সংবাদ চ্যানেলগুলোর 'টেলিভিশন রেটিং পয়েন্ট' (টিআরপি) সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ চার সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট সকল পক্ষের কাছেই এই নির্দেশটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে এবং এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি।
লোকসভায় শ্রী ইতালা রাজেন্দ্রর করা একটি প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249290)
ভিজিটরদের কাউন্টার : 7