নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

নারী ও শিশু কল্যাণ দপ্তর জুভিনাইল জাস্টিস আইন ২০১৫’র পরিচালনায় নোডাল মন্ত্রক

পোস্ট করার দিনক্ষণ: 01 APR 2026 12:37PM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৬

 

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তর জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন, ২০১৫’র পরিচালনা নোডাল মন্ত্রক হিসেবে কাজ করে। শিশুদের যত্ন, সুরক্ষা ও মর্যাদা রক্ষায় এই আইন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রূপায়িত হয়। এই আইন রাজ্য ও জেলাস্তরে যে বিধিবদ্ধ পরিকাঠামো তৈরি করে তার অন্তর্গত রাজ্য শিশু সুরক্ষা সোসাইটি, শিশু কল্যাণ কমিটি, জুভেনাইল জাস্টিস বোর্ড, জেলা শিশু সুরক্ষা ইউনিট। এছাড়াও, শিশু কল্যাণ প্রতিষ্ঠান স্থাপনেরও সংস্থান এতে রয়েছে।
এই আইন বলে, শিশু স্বার্থের কথা মাথায় রেখে শিশুদের যত্ন ও সুরক্ষায় সিদ্ধান্ত গ্রহণের অধিকার শিশু সুরক্ষা কমিটির রয়েছে। শিশু কল্যাণ প্রতিষ্ঠানগুলির কাজকর্মের তদারকিও করে থাকে তারা। জেলাস্তরে শিশুদের যত্ন ও সুরক্ষার ক্ষেত্রে জেলাশাসক নোডাল কর্তৃপক্ষ হিসেবে কাজ করে এবং পরিদর্শন কমিটির রিপোর্টের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়। মন্ত্রক নিয়মিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন পরামর্শদাতা কমিটির সঙ্গে আলোচনা করে এবং মিশন বাৎসল্য প্রকল্পের যথাযথ রূপায়ণের বিষয়টিকেও সুনিশ্চিত করে।
এই মিশন বাৎসল্যের অধীন জেলা শিশু সুরক্ষা ইউনিট সম্পূর্ণভাবে জেলাশাসকের তত্ত্বাবধানে কাজ করে এবং জেলাশাসকই নিয়মিত পর্যালোচনা, তদারকির বিষয়টি সুনিশ্চিত করে থাকেন।
জুভেনাইল জাস্টিস আইন, ২০১৫’র ধারা ৪১ – এ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে স্বাধীনতা দেওয়া আছে যে, কোনও শিশু সুরক্ষা প্রতিষ্ঠান শিশুদের পুনর্বাসন এবং অন্যান্য সহায়ক পরিষেবার কাজে ব্যর্থ হলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল করতে পারে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মিশন বাৎসল্যের রূপায়ণকে শক্তিশালী করতে মন্ত্রকের পক্ষ থেকে সময়ে সময়ে নানা নির্দেশিকা ও পরামর্শ দেওয়া হয়। এই প্রকল্পের সূচনার পর থেকে তার প্রসার ও যথাযথ রূপায়ণের লক্ষ্যে নানা আঞ্চলিক কনফারেন্স ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এর কাজকর্ম নিয়ে নিয়মিত আলোচনা করে থাকে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249275) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English