প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

চিনার কোরের প্রস্তুতি পর্যালোচনা সিডিএস জেনারেল অনিল চৌহানের

प्रविष्टि तिथि: 04 APR 2026 4:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ এপ্রিল ২০২৬

 

 

চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস), জেনারেল অনিল চৌহান আজ শ্রীনগরে 'চিনার কোর'-এর আওতাধীন কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সিডিএস উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা পরিস্থিতি এবং পরিচালন সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন; পাশাপাশি তিনি এই সামরিক ইউনিটের প্রস্তুতি, একাত্মতা এবং দৃঢ় পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বারামুল্লায় তাঁকে 'ভবিষ্যৎ বাহিনীর প্রয়োগ' এবং 'প্রযুক্তির সংযোজন' সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হয়। 

 

চিনার কোরের অফিসারদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন যে, যুদ্ধের প্রকৃতি বর্তমানে এক গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায়, একটি শক্তিশালী ও সুসমন্বিত কাঠামোর ওপর ভিত্তি করে 'ক্ষেত্র-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি' থেকে সরে এসে 'বহু-ক্ষেত্রীয় অভিযান'-এর দিকে এগোনো অপরিহার্য হয়ে পড়েছে। তিনি আন্তঃবাহিনী সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন যে, যুদ্ধে নির্ণায়ক ফলাফল অর্জনের লক্ষ্যে স্থল, আকাশ, নৌ, সাইবার এবং মহাকাশ —এই সকল ক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সাধন করা একান্ত প্রয়োজনীয়। তিনি ভবিষ্যতের যুদ্ধের জন্য দ্রুততর যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এমন একটি 'আন্তঃকার্যক্ষম কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো' গড়ে তোলার আহ্বান জানান, যা সব ক্ষেত্রে একযোগে ও সুসংহত প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। 

 

সিডিএস বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার লক্ষ্যে একটি সুচিন্তিত ও সুপরিকল্পিত রূপরেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

 

 তিনি ফের জোর দিয়ে বলেন, সম্ভাব্য হুমকির মোকাবিলার প্রস্তুতি অবশ্যই দূরদৃষ্টি, উদ্ভাবন, একটি অভিন্ন যুদ্ধ-দর্শন এবং 'সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টা'র ওপর প্রতিষ্ঠিত হতে হবে। নিরাপত্তা সংক্রান্ত ক্রমপরিবর্তনশীল নির

চ্যালেঞ্জের মুখে পরিচালনগত প্রস্তুতি এবং সহনশীলতা বজায় রাখার গুরুত্ব তিনি বিশেষভাবে তুলে ধরেন। 

 

জেনারেল চৌহান সমস্ত পদমর্যাদার সেনা ও অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন পরিচালনগত উৎকর্ষতা বজায় রাখেন এবং ভবিষ্যতের যে কোনও সংঘাতের ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত থাকেন।

 

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2249016) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी