প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নকশালবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় সংগ্রাম নিয়ে লোকসভায় অমিত শাহ-র ভাষণের কিছু অংশ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 30 MAR 2026 9:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নকশালবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় সংগ্রাম নিয়ে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র ভাষণের কিছু অংশ শেয়ার করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই ভাষণ অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং তার মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটটিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মাওবাদীদের কার্যকলাপ দশকের পর দশক ধরে বিভিন্ন অঞ্চলের উন্নয়নকে ব্যাহত করেছে এবং উগ্র বামপন্থা প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

বিগত ১০ বছরে এই সমস্যার মোকাবিলায় সরকার ধারাবাহিকভাবে কাজ করেছে এবং একদা নকশালবাদ প্রভাবিত এলাকাগুলির বিকাশেও উদ্যোগী হয়েছে। সরকার সুপ্রশাসনের লক্ষ্যে কাজ করে যাবে এবং সকলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেছেন।

এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247505) ভিজিটরদের কাউন্টার : 12
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English