প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

শ্যামজি কৃষ্ণ বর্মার প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 30 MAR 2026 9:50AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতমাতার সাহসী সন্তান শ্যামজি কৃষ্ণ বর্মার প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, শ্যামজি কৃষ্ণ বর্মা তাঁর বৈপ্লবিক আদর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামে নতুন চেতনা জাগিয়েছিলেন। শ্রী মোদী আরও বলেছেন, “তাঁর জীবন এবং আদর্শ দেশসেবায় প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেনঃ
“ভারতমাতার বীর সুপুত্র শ্যামজি কৃষ্ণ বর্মার প্রয়াণ বার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম। তিনি নিজে বৈপ্লবিক চিন্তাধারায় স্বাধীনতা আন্দোলনে নতুন চেতনা জাগিয়েছিলেন। তাঁর জীবন এবং আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে দেশসেবার জন্য অনুপ্রাণিত করে যাবে।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247498) ভিজিটরদের কাউন্টার : 27
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English