প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বিহারের নালন্দায় দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পোস্ট করার দিনক্ষণ: 31 MAR 2026 12:50PM by PIB Agartala

নয়াদিল্লি: ৩১ মার্চ ২০২৬

 

বিহারের নালন্দা জেলায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“বিহারের নালন্দা জেলার দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়া হবে।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247468) ভিজিটরদের কাউন্টার : 16
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English