প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

গার্ডেনরিচে নির্মিত চতুর্থ সমীক্ষা জাহাজ ‘সংশোধক’ ভারতীয় নৌবাহিনীকে প্রদান

পোস্ট করার দিনক্ষণ: 31 MAR 2026 9:35AM by PIB Agartala

নতুন দিল্লি, ৩১ মার্চ ২০২৬

 

কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এ নির্মিত সর্বশেষ সমীক্ষা জাহাজ ‘সংশোধক’কে ৩০ মার্চ ২০২৬-এ ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

এই জাহাজটি উপকূল এলাকা, গভীরজল এবং বন্দরগুলিতে সমীক্ষা চালাতে সক্ষম। এই জাহাজের কাজ হল প্রতিরক্ষা এবং অসামরিক ক্ষেত্রের জন্য সামুদ্রিক ও ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। সংশোধক আত্মনির্ভর ভারতের যাত্রাপথে এক বড় সাফল্য।


৩০ অক্টোবর ২০১৮-তে এই ধরনের চারটি জাহাজ তৈরির চুক্তি হয়েছিল। ৬ নভেম্বর ২০২৫ সালের মধ্যে আগের তিনটি জাহাজের নির্মাণ কাজ শেষ করা হয়। এবার চতুর্থটিও নৌ সেনার হাতে তুলে দেওয়া হল।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247455) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English