নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ : রিটার্নিং অফিসারদের জন্য নির্বাচন কমিশনের প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিত: 25 MAR 2026 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৬


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণকারী ২৯৪ জন রিটার্নিং অফিসারের জন্য নির্বাচন কমিশন আজ জলপাইগুড়ি, মালদা, প্রেসিডেন্সি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনের বিভাগীয় সদর দফতরে  প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। 

গত ৯ মার্চ পশ্চিমবঙ্গ সফরের সময় মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার হিংসা, ভয় ও প্রভাবমুক্ত নির্বাচন করানোর আশ্বাস দিয়েছিলেন। 
জাতীয় স্তরের অভিজ্ঞ প্রশিক্ষক এবং নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকরা মনোনয়ন প্রক্রিয়া, মনোনয়ন পত্র পরীক্ষা, যোগ্যতা ও অযোগ্যতা, আদর্শ আচরণবিধি, প্রার্থীপদ প্রত্যাহার, প্রতীক বন্টন, ভোটগ্রহণ ও গণনার দিনের ব্যবস্থা সহ প্রতিটি বিষয়ের বিস্তারিত আলোচনা করেন। 

ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের দেওয়া ভোটের হিসাব সম্বলিত ফর্ম ১৭ সি-র স্বাক্ষরিত কপিগুলি যাতে প্রিসাইডিং অফিসাররা জমা দেন, তা রিটার্নিং অফিসারদের সুনিশ্চিত করতে হবে বলে প্রশিক্ষণে জানানো হয়েছে। 
প্রশিক্ষণের অঙ্গ হিসেবে রিটার্নিং অফিসারদের ECINET – এর প্রিসাইডিং অফিসার মডিউল সম্পর্কেও জানানো হয়। এই মডিউলের মাধ্যমে প্রিসাইডিং অফিসাররা ECINET অ্যাপে প্রতি ২ ঘন্টা অন্তর এবং ভোটগ্রহণ শেষে ভোটদানের হার আপলোড করবেন। এই তথ্য রিটার্নিং অফিসারদের স্তরে স্বয়ংক্রিয়ভাবে সংকলিত হয়ে সার্বিক ভোটদানের হার প্রকাশ করবে। 

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছেন, তা ছাড়াও এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। 
নির্বাচন যাতে আইনমাফিক হয় সেজন্য জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-র ধারা ২৪ ও ধারা ২১ অনুসারে নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্রের জন্য রিটার্নিং অফিসারদের মনোনীত করে। এই সময়কালে রিটার্নিং অফিসাররা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থাকেন। 

 

SC/SD/SG


(রিলিজ আইডি: 2245643) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी