স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জনগণনার দ্বিতীয় পর্বের প্রশ্নাবলী

পোস্ট করার দিনক্ষণ: 25 MAR 2026 3:37PM by PIB Agartala

নতুন দিল্লি ২৫ মার্চ ২০২৬


জাতিগত প্রশ্ন সহ জনগণনার দ্বিতীয় পর্বের প্রশ্নাবলী জনগণনার দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার আগেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। জনগণনা সংক্রান্ত প্রশ্নাবলী বিভিন্ন মন্ত্রক, দফতর, সংস্থা, জনগণনা পরিসংখ্যান ব্যবহারকারী প্রভৃতি মারফৎ প্রাপ্ত ইনপুট/ প্রস্তাবের ভিত্তিতে প্রত্যেক জনগণনার আগে চূড়ান্ত করা হয়। জাতিগত বিষয় সহ প্রশ্নাবলী দ্বিতীয় পর্বের জনগণনার আগে চূড়ান্ত করা হবে এবং প্রচলিত পদ্ধতি মাফিক তার বিজ্ঞপ্তি দেওয়া হবে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2245519) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English