পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
azadi ka amrit mahotsav

এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের বিষয়ে স্পষ্টীকরণ

দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং উদ্বেগের কোন কারণ নেই: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক

পোস্ট করার দিনক্ষণ: 25 MAR 2026 11:30AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৬: সরকারের নজরে এসেছে যে, কিছু সংবাদ প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টে সংশোধিত এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তন হয়েছে বলে দাবি করা হচ্ছে, যেমন, পি.এম.ইউ.ওয়াই সংযোগের ক্ষেত্রে ৪৫ দিন, নন-পি.এম.ইউ.ওয়াই সিঙ্গল সিলিন্ডার সংযোগের ক্ষেত্রে ২৫ দিন এবং নন-পি.এম.ইউ.ওয়াই ডাবল সিলিন্ডার সংযোগের ক্ষেত্রে ৩৫ দিন।

এ বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, এই ধরনের কোনও পরিবর্তন করা হয়নি। রিফিল বুকিংয়ের বিদ্যমান সময়সীমা অপরিবর্তিত রয়েছে এবং তা হল :-

শহরাঞ্চলে: ২৫ দিন এবং গ্রামাঞ্চলে: ৪৫ দিন, সংযোগের ধরন নির্বিশেষে এই নিয়ম প্রযোজ্য।

নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, এই ধরনের ভূয়ো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে এবং অপ্রয়োজনীয় বা আতঙ্কের বশে এলপিজি রিফিল বুকিং না করতে। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে পুনরায় জানানো হচ্ছে যে, দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই।

***** 

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2244913) ভিজিটরদের কাউন্টার : 22
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English