স্বরাষ্ট্র মন্ত্রক
ভগৎ সিং, শুকদেব এবং রাজগুরুর ‘আত্মবলিদান দিবস’ – এ অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য
পোস্ট করার দিনক্ষণ:
23 MAR 2026 11:56AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৬
ভগৎ সিং, শুকদেব এবং রাজগুরুর ‘আত্মবলিদান দিবস’ – এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স হ্যান্ডলে শ্রী শাহ বলেছেন, ভগৎ সিং, শুকদেব এবং রাজগুরু ভারতের স্বাধীনতা আন্দোলনের আদর্শ, যাঁরা তাঁদের চিন্তা ও কর্মের মধ্য দিয়ে মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করতে যুবসম্প্রদায়কে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। এইসব বীর হৃদয়ের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার স্বার্থে তাঁরা স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পরেছিলেন। তাঁদের এই কীর্তি দেশাত্মবোধের চেতনায় অন্যের হৃদয়কে পূর্ণ করে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2244257)
ভিজিটরদের কাউন্টার : 5