রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ক্যান্সার ব্লকের উদ্বোধন রাষ্ট্রপতির

পোস্ট করার দিনক্ষণ: 20 MAR 2026 2:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উত্তর প্রদেশের বৃন্দাবনে আজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নন্দ কিশোর সোমানি অঙ্কোলজি ব্লকের উদ্বোধন করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, আধ্যাত্মিক সচেতনতার সঙ্গে মানবিক সেবার মেলবন্ধনের এক শক্তিশালী প্রতীক হ’ল রামকৃষ্ণ মিশন। এই প্রতিষ্ঠান সর্বদা ভালোবাসা, সেবা এবং সহমর্মিতার বার্তা বহন করে চলেছে।

শ্রীমতী মুর্মু বলেন, ক্যান্সার এক গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং উন্নতমানের চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগীর জীবন রক্ষা সম্ভব। তবে, অনেক পরিবারের কাছে এই রোগের চিকিৎসায় আর্থিক সংস্থান করা কষ্টকর হয়ে ওঠে। রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামোকে শক্তিশালী করতে ভারত সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ নাগরিকের কাছে আয়ুষ্মান ভারত-এর মতো ঐতিহাসিক প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবাকে সহজলভ্য করে তোলা হচ্ছে। এর ফলে, গরিব মানুষও উপকৃত হচ্ছেন।
রাষ্ট্রপতি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবপক্ষের কাজের ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026320830801.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243724) ভিজিটরদের কাউন্টার : 12
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English