স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দ্বিতীয় শিখ গুরু শ্রী অঙ্গদ দেব জির ‘জ্যোতি-জ্যোত দিবস’ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 22 MAR 2026 10:14AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দ্বিতীয় শিখ গুরু, শ্রী অঙ্গদ দেব জির 'জ্যোতি-জ্যোত দিবস' উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, পবিত্র 'গুরমুখী' লিপির বিকাশ ঘটিয়ে গুরু অঙ্গদ দেব জি গুরু নানক দেব জির শিক্ষাগুলিকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন যে, 'লঙ্গর' এবং 'সংগত'-এর ঐতিহ্যকে সুদৃঢ় করার মাধ্যমে তিনি সেবা, সাম্য এবং ভ্রাতৃত্বের বার্তা প্রচার করেছিলেন। শ্রী শাহ উল্লেখ করেন যে, তাঁর আদর্শ আজও সমাজকে পথ দেখিয়ে চলেছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243667) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English