প্রধানমন্ত্রীর দপ্তর
নবরাত্রি চলাকালীন ভক্তির অসীম শক্তি নিয়ে আলোকপাত করলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
22 MAR 2026 9:12AM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেছেন এবং মাতৃদেবীর প্রতি ভক্তি থেকে প্রাপ্ত গভীর শক্তি ও সামর্থ্যের ওপর বিশেষ জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন যে, মাতৃদেবীর প্রতি ভক্তিতে অপার শক্তি নিহিত রয়েছে; তিনি উল্লেখ করেন যে, দেবী মায়ের আরাধনা ভক্তদের হৃদয়কে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করে তোলে। এই শুভ উপলক্ষে, শ্রী মোদী দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি ভক্তিমূলক স্তোত্রও শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন:
“মাতৃদেবীর প্রতি ভক্তিতে অসীম শক্তি রয়েছে। মাতৃদেবীর আরাধনা করলে ভক্তদের মন ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়”।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243660)
ভিজিটরদের কাউন্টার : 6