রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির শ্রী রাম জন্মভূমি মন্দির সফর ও রামলালা দর্শন

পোস্ট করার দিনক্ষণ: 19 MAR 2026 3:24PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৯ মার্চ, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির সফর এবং রামলালা দর্শন করেছেন। তিনি রাম জন্মভূমি মন্দিরের বিভিন্ন জায়গায় দর্শন, আরতি ও পুজো দেন।

এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, প্রভু শ্রী রাম যেখানে জন্ম নিয়েছিলেন সেই অযোধ্যার পবিত্র ধূলি স্পর্শ তাঁর কাছে পরম সৌভাগ্যের। চৈত্র শুক্লা প্রতিপদ যা সম্বৎসর ২০৮৩ –কে সূচিত করে এবং নবরাত্রির প্রথম দিন এখানে উপস্থিত থেকে কিনি আশীর্বাদ ধন্য হয়েছেন বলেও জানান।

রাষ্ট্রপতি বলেন, রাম জন্মভূমি মন্দিরের ভূমি পুজো থেকে শুরু করে প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির শীর্ষে ধর্মীয় পতাকা উত্তোলন আমাদের ইতিহাস এবং সংস্কৃতির স্বর্ণ খচিত দিন।

তিনি বলেন, উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে আমরা এগিয়ে চলেছি। প্রভু শ্রী রামের আশীর্বাদে ২০৪৭ সালের মধ্যেই হয়ত বা তার আগেই সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারব। একবিংশ শতাব্দীতে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং উন্নত রাষ্ট্রের দিশাদর্শ, রামরাজ্যের সঙ্গে অনুরণিত হবে। গোস্বামী তুলসীদাস বলেছিলেন, রামরাজ্যে কেউ দুঃখী, সর্বহারা, পরনির্ভরশীল মেধাহীন অথবা নৈতিক মূল্যবোধহীন নন। রামরাজ্য বলতে আর্থিক সমৃদ্ধি এবং সামাজিক ঐক্যের সর্বোচ্চ মানকে সূচিত করে। তিনি বলেন, আমাদের দেশে আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নবজাগরণের সূচনা হয়েছে। তিনি দেশবাসীকে ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রভু শ্রী রামের প্রতি ভক্তি ও পবিত্র বন্ধনে আমরা সকলে ঐক্যবদ্ধ বলে তিনি জানিয়েছেন। একে অন্যকে আত্মীয়তার সূত্রে যুক্ত করে রাষ্ট্র গঠনে আমরা ঐক্যবদ্ধ হব বলে তিনি জানান।

রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কে চোখ রাখুন -

http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026319830301.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2242809) ভিজিটরদের কাউন্টার : 21
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English