প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 19 MAR 2026 9:48AM by PIB Agartala

নতুন দিল্লি, ১৯ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র নবরাত্রি উপলক্ষে সকলকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন এবং বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য প্রার্থনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, যেখানে পবিত্র নবরাত্রি উৎসবের সূচনায় দেবী শৈলপুত্রীর স্বর্গীয় এবং কল্যাণময়ী মূর্তির কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই উপলক্ষে দেবীর প্রতি নিবেদিত একটি ভক্তিস্তোত্র ভাগ করে নিয়েছেন, যেখানে বলা হয়েছে, দেবীর অসীম করুণার মাধ্যমে সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত হোক, বিকশিত ভারতের সম্মিলিত লক্ষ্যে একটি শক্তিশালী অনুপ্রেরণা জোগাক।

একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

"দেশে আমার পরিবার-পরিজনকে নবরাত্রির হার্দিক মঙ্গলকামনা। শক্তি আরাধনার এই দিব্য মুহূর্ত আপনাদের সকলের জন্য সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক। শক্তিস্বরূপা মা দুর্গার অসীম করুণায় সকলের কল্যাণ হোক, বিকশিত ভারতের জন্য আমাদের সংকল্পে নতুন প্রাণশক্তি দিক, জয় অম্বে জগদম্বে মা!”

"নবরাত্রির প্রথম দিনে মা দুর্গার প্রথম স্বরূপ দেবী শৈলপুত্রীর পূজার নিয়ম। তাঁর আশীর্বাদে প্রত্যেকের জীবনে সংযম, শান্তি এবং ইতিবাচক শক্তির সঞ্চার হোক, এই কামনা করি।

“বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্।
বৃষারূঢ়ং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীম্।।”

"জগৎজননী মা দুর্গার চরণে আমি কোটি কোটি দেশবাসীর পক্ষ থেকে প্রণাম এবং বন্দনা করি! নবরাত্রির পবিত্র উৎসবে দেবী মার কাছে এই মিনতি যে প্রত্যেককে তাঁর নিজের স্নেহ এবং অনুকম্প আশীর্বাদ দান করুন। জয় মাতা দী!"

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2242804) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English