সংস্কৃতি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ত্রিপুরা সহ দেশের বিভিন্ন স্থানে জাদুঘরগুলির উন্নয়ন নিয়ে রাজ্য সভায় তথ্য দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

পোস্ট করার দিনক্ষণ: 19 MAR 2026 1:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৬: সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত জাদুঘরের সংখ্যা, গত তিন বছরে সেগুলির বার্ষিক দর্শনার্থীর সংখ্যা ও গত পাঁচ বছরে জাদুঘরগুলি উন্নয়ন নিয়ে আজ রাজ্য সভায় তথ্য দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি জানান, মিউজিয়াম গ্রান্ট স্কিমের আওতায় গত পাঁচ বছরে সংস্কৃতি মন্ত্রক ২১টি নতুন জাদুঘর স্থাপন করেছে এবং ২৩টি বিদ্যমান জাদুঘরের উন্নয়ন করেছে। পাশাপাশি ১টি জাদুঘরের সংগ্রহের ডিজিটাইজেশন এবং ১টি ভার্চুয়াল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম গড়ে তোলা হয়েছে।

মিউজিয়াম গ্রান্ট স্কিমের অধীনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিচালিত জাদুঘর, বিভিন্ন সোসাইটি, স্বায়ত্তশাসিত সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর ইউনিট এবং ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত ট্রাস্টগুলিকে নতুন/বিদ্যমান জাদুঘর স্থাপন ও উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা আঞ্চলিক, রাজ্য এবং জেলা স্তরে জাদুঘর গড়ে তোলার জন্য দেওয়া হয়।

মিউজিয়াম গ্রান্ড স্কিমে গত পাঁচ বছরে দেশের বর্তমান জাদুঘরগুলির মধ্যে ত্রিপুরাতেও রাজ্য সরকারের অধীন পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত আগরতলার কুঞ্জবন প্যালেস কমপ্লেক্সে
মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য জাদুঘরটির উন্নয়ন সাধিত করেছে সংস্কৃতি মন্ত্রক।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ রাজ্যসভায় এ তথ্য জানান।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2242518) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English