প্রধানমন্ত্রীর দপ্তর
জীবনে চ্যালেঞ্জের মোকাবিলায় সাহস ও ইচ্ছাশক্তির ক্ষমতা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
17 MAR 2026 8:41AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসের গুরুত্ব ও জীবনের কঠিন সময়ে বাধাবিপত্তির মোকাবিলায় মানুষের অন্তর্নিহিত শক্তির ক্ষমতা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন,
“যে ব্যক্তির মধ্যে সাহস ও সংকল্প রয়েছে, তাঁর জীবনে কোনও কিছুই অসম্ভব নয়। আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির উপর ভর করে অনেক কঠিন বাধা অতিক্রম করা সম্ভব।
एकोऽपि सिंहः साहस्रं यूथं मथ्नाति दन्तिनाम्।
तस्मात् सिंहमिवोदारमात्मानं वीक्ष्य सम्पतेत्॥"
একটি সিংহের যেমন এক হাজারটি হাতিকে পরাস্ত করার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনই একজন ব্যক্তির সিংহের মতই সাহস, আত্মবিশ্বাস এবং অন্তর্নিহিত শক্তির উপর ভর করে নির্ভীকভাবে মহৎ কাজে ব্রতী হওয়া উচিত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241576)
ভিজিটরদের কাউন্টার : 4