স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
জাতীয় এইচপিভি প্রতিষেধক কর্মসূচি সম্পর্কে সাম্প্রতিক তথ্যাদি
পোস্ট করার দিনক্ষণ:
17 MAR 2026 1:15PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ মার্চ ২০২৬
দেশ জুড়ে বিনামূল্যে মেয়েদের এইচপিভি প্রতিষেধক প্রদানের কর্মসূচি শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১৪ বছর বয়সী ১.২ কোটি মেয়েকে এর আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, হাসপাতাল, মেডিকেল কলেজে এই টিকা দেওয়া হচ্ছে। চলবে ৩ মাস ধরে। এর পরেও বিভিন্ন টিকাকরণ দিবসেও জরায়ু মুখের ক্যান্সারের এই প্রতিষেধক দেওয়া হবে।
চিকিৎসকদের উপস্থিতিতে দেওয়া হচ্ছে এই প্রতিষেধক। পরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে জানাতে হবে নির্ধারিত কেন্দ্রে (অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইম্যুনাইজেশন ম্যানেজমেন্ট সেন্টার)-যেগুলি খোলা থাকবে ২৪ ঘণ্টা। এই প্রতিষেধক নেওয়া ঐচ্ছিক এবং মা ও বাবার সম্মতি আবশ্যক। সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে।
রাজ্যসভায় আজ প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241573)
ভিজিটরদের কাউন্টার : 6