স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম জন্মবার্ষিকীর জন্য মতুয়া ধর্ম মেলা উপলক্ষে মতুয়া সম্প্রদায়কে শুভেচ্ছা্ জানিয়েছেন
পোস্ট করার দিনক্ষণ:
16 MAR 2026 11:37AM by PIB Agartala
নতুন দিল্লি ১৬ মার্চ ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম জন্মবার্ষিকীর জন্য পবিত্র মতুয়া ধর্ম মেলা উপলক্ষে মতুয়া সম্প্রদায়কে শুভেচ্ছা্ জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি-র ২১৫তম জন্মবার্ষিকীর কারণে পবিত্র মতুয়া ধর্ম মেলা উপলক্ষ্যে আমি মতুয়া সম্প্রদায়ের আমার বোন ও ভাইয়েদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ঐশ্বরিক আত্মা ঠাকুরজি আমাদের প্রজ্ঞার গভীরে ডুব দিয়েছিলেন এবং তুলে এনেছিলেন ভক্তি, সাম্য এবং নৈতিক জীবন-যাপনের মুক্তো, যা আজ আমাদের পথ নির্দেশ হিসেবে কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ২০২৬-এর মতুয়া মেলা যেন সেই নীতিগুলির প্রতি আমাদের দায়বদ্ধতাকে সুদৃঢ় করে” ।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241022)
ভিজিটরদের কাউন্টার : 8