সংস্কৃতি মন্ত্রক
জাতীয় পাণ্ডুলিপি মিশন
পোস্ট করার দিনক্ষণ:
16 MAR 2026 12:54PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হ’ল ‘জ্ঞান ভারতম মিশন’। এর লক্ষ্য – বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগ্রহশালা, গ্রন্থাগার এমনকি, ব্যক্তিগত সংগ্রহে থাকা পুরনো পাণ্ডুলিপির সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং সাধারণ মানুষের নাগালে তা এনে দেওয়া।
২০২৫ – ২০৩১ সময়কালের জন্য এ বাবদ স্থায়ী অর্থসংক্রান্ত কমিটি ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ করেছে।
কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ক্লাস্টার সেন্টার এবং আরও নানা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এখনও পর্যন্ত ৪০টি এ ধরনের কেন্দ্র কাজ শুরু করেছে। উদ্যোগে সামিল হয়েছে ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল।
এই উদ্যোগে প্রযুক্তি বিশেষজ্ঞদেরও সামিল করা হয়েছে। ন্যাশনাল ডিজিটাল রেপোজেটরি’র সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রকৌশল এবং দীর্ঘ মেয়াদে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনার প্রয়োগ হচ্ছে।
এছাড়াও, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া’ও প্রাচীণ নানা নথির ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241021)
ভিজিটরদের কাউন্টার : 3