নির্বাচন কমিশন
২০২৬ সালের অসম বিধানসভার সাধারণ নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করেছে নির্বাচন কমিশন
পোস্ট করার দিনক্ষণ:
16 MAR 2026 5:07PM by PIB Agartala
১৬ মার্চ ২০২৬
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ২০২৬ সালের অসম বিধানসভার আসন্ন সাধারণ নির্বাচনের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করেছে।
ইসিআই ১৫ মার্চ ২০২৬ রবিবার অসম এবং আরও ৪টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। অসমে ভোটগ্রহণের তারিখ ৯ এপ্রিল ২০২৬ এবং গণনা ৪ মে ২০২৬ ।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার গতকাল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে তাঁর সাংবাদিক সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন যে অসম সহ সকল রাজ্যে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
বিশেষ পর্যবেক্ষক, শ্রী মনজিৎ সিং রাজস্থান ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার।
ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশন অসমে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে।
বিশেষ পর্যবেক্ষক রাজ্যের সাধারণ নির্বাচনের প্রস্তুতি এবং পরিচালনা পর্যবেক্ষণ করতে নিয়মিত অসম সফর করবেন এবং প্রয়োজনে কমিশনকে তথ্য প্রদান করবেন।
কমিশনের চোখ ও কান হিসেবে, বিশেষ পর্যবেক্ষক অসমে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনাকে আরও জোরদার করবেন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241016)
ভিজিটরদের কাউন্টার : 7