প্রধানমন্ত্রীর দপ্তর
স্বাস্থ্য ও শরীর চর্চার গুরুত্ব সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
16 MAR 2026 10:08AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুস্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং তা বজায় রাখতে শরীর চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি নাগরিক সুস্বাস্থ্য এবং আনন্দময় জীবনের অধিকারী হন, এমনটাই কামনা করেছেন তিনি।
এই বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241015)
ভিজিটরদের কাউন্টার : 4