প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রদত্ত তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 15 MAR 2026 9:00AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের মুহূর্তগুলোর কিছু ঝলক শেয়ার করেছেন। সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে।

এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে ধারাবাহিক কয়েকটি পোস্টে শ্রী মোদী লিখেছেন:

"আমাদের দেশব্যাপী রেলওয়ে আধুনিকীকরণ অভিযানে পশ্চিমবঙ্গ যাতে পিছিয়ে না থাকে তা সুনিশ্চিত করার জন্য, আমরা দ্রুত এর রেলওয়ে পরিকাঠামো সম্প্রসারণ করছি। ছয়টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং উত্তর প্রদেশে আনন্দ বিহার টার্মিনালের মধ্যে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করা এই দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
http://pic.twitter.com/UOr0mqRK16


"আজ কলকাতায় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করা বন্দর পরিকাঠামো প্রকল্পগুলি কেবল পণ্য পরিবহনের গতিই বাড়াবে না বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধি করবে এবং বাণিজ্যের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে।"
http://pic.twitter.com/n0wrc4nGsY

"কলকাতার উন্নয়ন কর্মসূচির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের উৎসাহ অপ্রতিরোধ্য।" http://pic.twitter.com/Y1W9a8Ct3k

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2240479) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English