বাণিজ্য ও শিল্প মন্ত্রক
এপিইডিএ আসামের জিআই সূচক সম্বলিত জোহা চাল ব্রিটেন ও ইতালিতে রপ্তানির সুযোগ করে দিয়েছে
পোস্ট করার দিনক্ষণ:
13 MAR 2026 4:07PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভলপমেন্ট অথোরিটি(এপিইডিএ) এই প্রথম আসামের জিআই ট্যাগ সম্বলিত জোহা চালকে ব্রিটেন ও ইতালিতে রপ্তানির সুযোগ করে দিলো। আসামের কৃষি বিভাগের সহায়তায় ১২ই মার্চ ২৫ মেট্রিক টন সুগন্ধি জোহা চাল পাঠানো হয়। সরু, সুগন্ধি এই চালকে ২০১৭ সালে ভৌগোলিক সূচক বা জিআই ট্যাগ দেওয়া হয়। আসামের নগাঁও, বাকসা, গোয়ালপাড়া, শিবসাগর, মাজুলি, চিরাঙ্গ, গোলাঘাট জেলায় মূলত এই প্রজাতির ধানচাষ করা হয়।
এপিইডিএ এর আগে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে ৫টি দেশ কুয়েত, বাহেরিন, কাতার, ওমান এবং সৌদি আরবে এই চাল রপ্তানিতে সহায়তা করেছে। এবার ইউরোপে রপ্তানি ক্ষেত্রে আসামের প্রতীক অ্যাগ্রো ফুড প্রসেসিং থেকে চাল প্যাকেটজাত করা হয়েছে। এরপর কলকাতার মেসার্স সেফ এগ্রি ট্রেড প্রাইভেট লিমিটেড ওই চাল রপ্তানি করেছে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2240456)
ভিজিটরদের কাউন্টার : 8