পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ক্যাপটিভ ব্রিডিং কর্মসূচি চতুর্থ বছরে পড়লো, দুটি নতুন শাবকের জন্ম
পোস্ট করার দিনক্ষণ:
13 MAR 2026 1:21PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব জানিয়েছেন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ক্যাপটিভ ব্রিডিং কর্মসূচি চতুর্থ বছরে পড়েছে। এই সপ্তাহে রাজস্থানের ব্রিডিং সেন্টারে আরও দুটি শাবকের জন্ম হয়েছে। এর মধ্যে একটির জন্ম প্রাকৃতিকভাবে, অন্যটি কৃত্রিম উপায়ে। এই নিয়ে এই কর্মসূচিতে পাখির সংখ্যা বেড়ে হলো ৭০।
এক্স বার্তায় এই খবর জানিয়ে শ্রী যাদব বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্প ব্যাপক সাফল্যের দিকে এগোচ্ছে। রাজস্থানের বনদপ্তরের আধিকারিকদের এই সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2240451)
ভিজিটরদের কাউন্টার : 11