মত্স চাষ, প্রাণী সম্পদ ও দুগ্ধজাত সামগ্রী মন্ত্রক
azadi ka amrit mahotsav

নীল বিপ্লবে তহবিল বন্টন

পোস্ট করার দিনক্ষণ: 12 MAR 2026 11:32AM by PIB Agartala
 

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৬

 

মৎস্য দপ্তর, মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রক কেন্দ্রীয় সরকার অনুমোদিত নীল বিপ্লব, সুসংহত উন্নয়ন ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্প রূপায়ণ করেছে। এর অন্তর্ভুক্ত মৎস্যচাষীদের উন্নয়নকল্পে জাতীয় প্রকল্প। এই প্রকল্পের আওতায় রয়েছে - সমুদ্র উপকূলবর্তী মৎস্যচাষীদের ত্রাণ ও উদ্ধার, মৎস্য চাষীদের জন্য আবাসন, পানীয় জলের সুবিধা, কম্যুনিটি হল নির্মাণ সহ মৎস্যচাষীদের অন্যান্য বুনিয়াদী সুবিধা। সক্রিয় মৎস্য চাষীদের জন্য দুর্ঘটনাজনিত গোষ্ঠী বীমা। মৎস্যচাষীদের জন্য জাতীয় এই প্রকল্পে কেন্দ্র ও সাধারণ রাজ্যের ভাগ ৫০ : ৫০। হিমালয় সন্নিহিত ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রের ভাগ থাকে ৮০ শতাংশ এবং রাজ্যের ভাগ থাকে ২০ শতাংশ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ১০০ শতাংশই ব্যয়ভার বহন করে কেন্দ্র।
এই নীল বিপ্লবে মৎস্যচাষীদের আয়ের উপর এই তহবিলের প্রভাব নিয়ে কোনও বিশেষ মূল্যায়ন এখনও হয়নি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বর্তমানে রূপায়ণের দায়িত্ব ভারত সরকারের মৎস্য দপ্তরের। তারা মৎস্যচাষের আধুনিক পরিকাঠামো তৈরিতে অর্থ সাহায্য ছাড়াও বরফ কল/হিমঘর সহ মৎস্য চাষীদের সুবিধার্থে মৎস্য সংরক্ষণ এবং পরিবহণ সুবিধা প্রসারে আর্থিক সহায়তা করে থাকে।
ভারত সরকারের মৎস্য দপ্তর গত পাঁচ বছরে ৩৩৬৫.৬৪ কোটি টাকা ব্যয়ে ৫৮টি মৎস্য বন্দর এবং ফিশ ল্যান্ডিং সেন্টার প্রকল্পের অনুমোদন দিয়েছে। এছাড়াও, পিএমএমএসওয়াই – এর অধীন ২৩৭৫.২৫ কোটি টাকা মৎস্য সংরক্ষণ, কোল্ড চেন এবং মার্কেটিং – এর সুবিধার প্রসারে অনুমোদন করা হয়েছে। পিএমএমএসওয়াই – এর অধীন ২০২০-২১ থেকে ২০২৪-২৫ এই ৫টি অর্থবর্ষে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মহিলা সুবিধাপ্রাপকের সংখ্যা ৯৯,০১৮।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নীল বিপ্লবে রাজ্য-ভিত্তিক তহবিল বন্টনে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মহিলা সুবিধাপ্রাপকদের যুক্ত করা হয়েছে। এই তহবিল বন্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ ৫৯২৬.৯৯ লক্ষ টাকা।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং)।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238746&reg=3&lang=1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2239385) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English