প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

জাতির শক্তির উৎস পবিত্র ধরিত্রী – এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 10 MAR 2026 11:13AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬

 

জাতির শক্তির উৎস পবিত্র ধরিত্রী – এই বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানে বলা হয়েছে, আমাদের বাসগ্রহ সমুদ্রের জলে পরিপূর্ণ এবং জল দ্বারা বেষ্টিত – যা প্রাজ্ঞজনেরা উপলব্ধি করেন তাদের প্রজ্ঞা দিয়ে। ধরিত্রীর হৃদয় আচ্ছাদিত অনন্ত আকাশে। পৃথিবী আমাদের শক্তিদাত্রী।
এই সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী :

“यार्णवेऽधि सलिलमग्र आसीद्यां मायाभिरन्वचरन्मनीषिणः।
यस्या हृदयं परमे व्योमन्त्सत्येनावृतममृतं पृथिव्याः।
सा नो भूमिस्त्विषिं बलं राष्ट्रे दधातूत्तमे॥”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2238015) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English