তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

স্কুল ও কলেজগুলিতে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবরেটরি গড়ে তোলার জন্য বাজেট-পরবর্তী ওয়েবিনারে গুরুত্ব দেওয়া হয়েছে

प्रविष्टि तिथि: 10 MAR 2026 3:20PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বাজেট-পরবর্তী এক ওয়েবিনারের আয়োজন করেছে। এই ওয়েবিনারে একটি অধিবেশনে স্কুল ও কলেজে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবরেটরির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ – জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করা : শিক্ষা, দক্ষতা ও বিশ্ববিদ্যালয়-ভিত্তিক শহর’ শীর্ষক এই ওয়েবিনারে এভিজিসি বিষয়বস্তু রচয়িতাদের গবেষণাগার নিয়ে আলোচনা হয়েছে। এ বছরের কেন্দ্রীয় বাজেটে দেশের ১৫ হাজার মাধ্যমিক বিদ্যালয় এবং ৫০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের গবেষণাগার গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ওয়েবিনারের উদ্বোধন করেন। তিনি উদ্ভাবন-ভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স অর্থাৎ, এভিজিসি-র আরও প্রসার ঘটানোর পন্থাপদ্ধতি নিয়ে যথেষ্ট আগ্রহী। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আইআইটি, আইআইএম এবং এইমস-এর মতো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস গড়ে তোলা হয়েছে। এই প্রতিষ্ঠানে উচ্চ প্রযুক্তির গবেষণাগার আছে যা বিশ্বের প্রথমসারির কয়েকটি প্রতিষ্ঠানেই রয়েছে। মন্ত্রী জানান, দূরদর্শন ‘ক্রিয়েটর্স কর্নার’ শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। এর ফলে, কন্টেন্ট ক্রিয়েটর বা বিষয়বস্তু রচয়িতারা তাঁদের কাজের প্রচার করতে পারবেন। অন্যদিকে, দেশ-বিদেশের মানুষও তাঁদের এই কাজগুলি সম্পর্কে জানতে পারবেন। অনুষ্ঠানে মূল ভাষণ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু। তিনি সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ৫০০টি স্কুল, ৫০টি কলেজ এবং সংশ্লিষ্ট শিল্পের ১৬,৬০০ জন উপস্থিত ছিলেন। শ্রী বৈষ্ণব বিষয়বস্তু-ভিত্তিক অর্থনীতির গুরুত্বের প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ভারতের প্রাণবন্ত সংস্কৃতি ও সৃজনশীলতা প্রতিফলিত হয়। এই প্রসঙ্গে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির বিশেষজ্ঞদের ভূমিকার কথা উল্লেখ করেন, দেশজুড়ে বিষয়বস্তু-ভিত্তিক গবেষণাগার গড়ে তুলতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2238006) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English