পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
azadi ka amrit mahotsav

মধ্যপ্রদেশের এসটিএসএফ এবং ডব্লুসিসিবি-র যৌথ অভিযানে কানপুর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক সরীসৃপ পাচার চক্রের চাঁই

পোস্ট করার দিনক্ষণ: 09 MAR 2026 11:08AM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ মার্চ ২০২৬

 

মধ্যপ্রদেশের টাইগার স্ট্রাইক ফোর্স (এসটিএসএফ) এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (ডব্লুসিসিবি)যৌথ অভিযান চালিয়ে কানপুর থেকে আন্তর্জাতিক সরীসৃপ পাচার চক্রের চাঁই তারকনাথ ঘোষকে গ্রেপ্তার করেছে।

কচ্ছপ এবং ঘড়িয়াল পাচারের ঘটনায় মধ্যপ্রদেশে তার নামে মামলা রয়েছে। ৮ বছর ধরে পলাতক এই ব্যক্তির বিরুদ্ধে ৩টি আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

তারকনাথ ঘোষের পাচার চক্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওড়িশা, কর্ণাটক এবং পশ্চিমবাংলা জুড়ে সক্রিয়। এই পাচারচক্র বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার এবং সিঙ্গাপুরেও সক্রিয় বলে সন্দেহ।

তারকনাথ ঘোষের গ্রেপ্তারি সংগঠিত বন্যপ্রাণ পাচার চক্রগুলির কাছে বড় এক ধাক্কা। তাকে মধ্যপ্রদেশের শিবপুরির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হবে ৯ মার্চ।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2237310) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English