প্রধানমন্ত্রীর দপ্তর
নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
07 MAR 2026 5:15PM by PIB Agartala
নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমি নেপালের মানুষ ও সরকারকে উষ্ণ অভিনন্দন জানাই। এটি অত্যন্ত আনন্দের যে, আমার নেপালী ভাই-বোনেরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গর্বের মুহূর্ত হল, এই ঐতিহাসিক মাইলফলক।
একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে নেপালের মানুষ এবং তাঁদের নতুন সরকারের ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ।"
http:// https://x.com/narendramodi/status/2030239235060678702
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236798)
ভিজিটরদের কাউন্টার : 5