নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্তব্য পথে ‘শক্তি ওয়াক - #SheLeadsBharat’ শীর্ষক পদযাত্রার আয়োজন
পোস্ট করার দিনক্ষণ:
07 MAR 2026 9:41AM by PIB Agartala
নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল (৮ মার্চ,২০২৬) নতুন দিল্লির কর্তব্য পথে "Shakti Walk – #SheLeadsBharat" নামে এক পদযাত্রার আয়োজন করেছে নারী ও শিশু বিকাশ মন্ত্রক।
আন্তর্জাতিক মহিলা দিবসে বিশ্ব জুড়ে নারীর সাফল্য, নেতৃত্ব এবং জীবনের সর্বস্তরে তাঁদের অবদানকে কুর্নিশ জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্বদান এবং অবদানকে স্বীকৃতি জানাতে এই শক্তি ওয়াক-এর আয়োজন করা হয়েছে। সকাল ৭:৩০ থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত চলা এই পদযাত্রার মাধ্যমে ইন্ডিয়া গেট থেকে বিজয় চক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথ পরিক্রমা করা হবে।
সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া, স্বাস্থ্য পরিচর্যা, ক্রীড়া, সরকারি প্রতিষ্ঠান সহ ১৫০টির বেশি মন্ত্রক, দপ্তর এবং সংস্থার প্রায় তিন হাজার মহিলা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এই পদযাত্রার নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন জগতের বিশিষ্ট মহিলারা। ইন্ডিয়া গেটে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236793)
ভিজিটরদের কাউন্টার : 6