অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিম এশিয়ার উড়ান পরিস্থিতি: আজ ভারতীয় সংস্থাগুলির ৫১টি বিমান চালানোর পরিকল্পনা

পোস্ট করার দিনক্ষণ: 06 MAR 2026 8:42PM by PIB Agartala

নতুন দিল্লি, ৬ মার্চ ২০২৬

 


পশ্চিম এশিয়ায় বিমান চলাচল পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

৫ মার্চ পশ্চিম এশিয়া থেকে ৪০টি বিমান ভারতে এসে পৌঁছেছে। বিমানগুলিতে ৭,২০৫ জন যাত্রী ছিলেন।

৬ মার্চ ভারতীয় উড়ান সংস্থাগুলি ৫১টি বিমান চালানোর পরিকল্পন করেছে। তবে, সবকিছু নির্ভর করেছে পরিস্থিতির ওপর। উড়ান সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে মন্ত্রক। যাত্রীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেজন্য মন্ত্রকের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236782) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English