কেন্দ্রীয় লোক সেবা আয়োগ (ইউপিএসসি)
azadi ka amrit mahotsav

সিভিল সার্ভিসেস পরীক্ষা, ২০২৫

পোস্ট করার দিনক্ষণ: 06 MAR 2026 3:48PM by PIB Agartala

নতুন দিল্লি, ০৬ মার্চ, ২০২৬

 

 

২০২৫ সালের আগস্ট মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অনুষ্ঠিত সিভিল সার্ভিসেস পরীক্ষা, ২০২৫ এর লিখিত অংশ এবং ২০২৫ সালের ডিসেম্বর - ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাক্ষাৎকারের ফলাফলের ভিত্তিতে, মেধার ক্রমানুসারে, নিম্নলিখিত পদে নিয়োগের জন্য সুপারিশ করা প্রার্থীদের তালিকা নিম্নরূপ:

 

ভারতীয় প্রশাসনিক পরিষেবা;

 

ভারতীয় বিদেশ পরিষেবা;

 

ভারতীয় পুলিশ পরিষেবা; এবং

 

কেন্দ্রীয় পরিষেবা, গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি'।

 

২. নিম্নলিখিত বিভাজন অনুসারে মোট ৯৫৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে:

 

GENERAL

EWS

OBC

SC

ST

TOTAL

317

(incl.

07 PwBD-1,

09 PwBD-2,

06 PwBD-3 &

06 PwBD-5)

104

(incl.

Nil PwBD-1, 01 PwBD-2,

Nil PwBD-3 & 01 PwBD-5)

306

(incl.

03 PwBD-1,

04 PwBD-2,

03 PwBD-3 &

01 PwBD-5)

158

(incl.

Nil PwBD-1, Nil PwBD-2, Nil PwBD-3 & 01 PwBD-5)

73

(incl.

Nil PwBD-1, Nil PwBD-2, Nil PwBD-3 & Nil PwBD-5)

958

(incl.

10 PwBD-1,

14 PwBD-2,

09 PwBD-3 &

09 PwBD-5)

 

 

 

৩.১. সিভিল সার্ভিসেস পরীক্ষা বিধি ২০২৫ এর নিয়ম ২০ (৪) এবং (৫) অনুসারে, কমিশন প্রার্থীদের একটি সমন্বিত সংরক্ষিত তালিকা তৈরি করেছে:

 

GENERAL

EWS

OBC

SC

ST

PwBD-1

PwBD-2

TOTAL

129

26

86

08

06

01

02

258

 

 

৩.২. এই সমন্বিত সংরক্ষিত তালিকার পাশাপাশি, কমিশন সিভিল সার্ভিসেস পরীক্ষা বিধি ২০২৫ এর বিধি ২০ (৪) এবং (৫) অনুসারে একটি বর্ধিত তালিকাও প্রস্তুত রাখছে।

 

৪. পরীক্ষার বিধিনিয়ম বিবেচনা করে শূন্যপদের সংখ্যা অনুসারে বিভিন্ন পরিষেবায় নিয়োগ করা হবে। সরকার শূন্যপদের যে সংখ্যা জানিয়েছে তা হল:

 

SERVICES

GEN

EWS

OBC

SC

ST

Total

I.A.S.

74

18

47

28

13

180

I.F.S.

22

06

15

08

04

55

I.P.S.

60

15

42

22

11

150

Central Services Group ‘A’

211

48

141

73

34

507

Group ‘B’ Services

79

17

61

27

11

195

Total

446

104

306

158

73

1087*

 

*৪২টি PwBD শূন্যপদ অন্তর্ভুক্ত (১০টি PwBD-১, ১৪টি PwBD-২, ০৯টি PwBD-৩ এবং ০৯টি PwBD-৫)

 

 

৫. EWS/OBC/SC/ST এবং PwBD-এর আওতায় সংরক্ষণ অনুযায়ী সুপারিশকৃত প্রার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করবে।

 

৬. সুপারিশকৃত ৩৪৮ জন প্রার্থীকে অস্থায়ীভাবে রাখা হয়েছে।

 

৭. ২ জন প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে।

 

৮. UPSC-এর ক্যাম্পাসে পরীক্ষার হলের কাছে একটি "সহায়তা কেন্দ্র" রয়েছে। এই কেন্দ্র থেকে প্রার্থীরা তাদের পরীক্ষা / নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য / ব্যাখ্যা কাজের দিনে সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ব্যক্তিগতভাবে অথবা টেলিফোন নম্বর ২৩৩৮৫২৭১ / ২৩৩৮১১২৫ / ২৩০৯৮৫৪৩-এ পেতে পারেন। ফলাফল U.P.S.C. ওয়েবসাইটে অর্থাৎ http//www.upsc.gov.in-এও পাওয়া যাবে। ফলাফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটে নম্বর পাওয়া যাবে।

 

 

 

বিস্তারিত রেজাল্ট দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

 

http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202636813401.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236777) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English