PIB Headquarters
নারী ক্ষমতায়নের ভিত্তি
পোস্ট করার দিনক্ষণ:
06 MAR 2026 10:06AM by PIB Agartala
ভূমিকা
একটি দেশের অর্থনৈতিক শক্তি তার নারী ও শিশুদের সুস্থতা এবং অংশগ্রহণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। মেয়েরা যখন সুস্থ, শিক্ষিত ও নিরাপদ পরিবেশে বড় হয়, তখন তারা শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। বিপরীতে, পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও শিক্ষার সুযোগে ঘাটতি থাকলে ব্যক্তিগত সম্ভাবনার পাশাপাশি, সমাজ ও অর্থনীতির অগ্রগতিও বাধাগ্রস্ত হয়। এই বিষয়টি বিবেচনা করে ভারত সরকার ক্ষমতায়নের একটি জীবনচক্রভিত্তিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিয়েছে। এই দৃষ্টিভঙ্গি শৈশব থেকে শুরু হয়ে কৈশোর ও প্রাপ্তবয়স্ক জীবন পর্যন্ত বিস্তৃত।
পুষ্টি ও স্বাস্থ্য - একটি শক্ত ভিত্তি
সুস্থ ও সমৃদ্ধ দেশ গড়তে সঠিক পুষ্টি ও শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নকে ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সুপুষ্ট নাগরিকই সুস্থায়ী উন্নয়ন ও সামাজিক অগ্রগতির ভিত্তি।
তথ্যভিত্তিক উদ্যোগের মাধ্যমে শিশু, কিশোরী এবং মায়েদের অপুষ্টি মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। খর্বতা, কম ওজন, রক্তাল্পতা এবং কম জন্ম ওজন কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রদায়ভিত্তিক সমন্বিত পরিষেবা, তৃণমূল স্তরে শক্তিশালী ব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণ এই উদ্যোগকে কার্যকর করেছে। এর ফলে, সুস্থ ও সক্ষম নতুন প্রজন্ম গড়ে উঠছে।
সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০
মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০ একটি সমন্বিত পুষ্টি সহায়তা কর্মসূচি। শূন্য থেকে ৬ বছর বয়সি শিশু, কিশোরী, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের অপুষ্টি দূর করাই এর লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে সম্পূরক পুষ্টি, প্রারম্ভিক শিশু যত্ন ও শিক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।
অঙ্গনওয়াড়ি পরিষেবা
এই কর্মসূচির মাধ্যমে যোগ্য সুবিধাভোগীদের জন্য একাধিক পরিষেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সম্পূরক পুষ্টি, প্রাক-প্রাথমিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিষেবা। টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা জাতীয় স্বাস্থ্য মিশন এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।
পোষণ অভিযান
২০১৮-র ৮ মার্চ শুরু হওয়া পোষণ অভিযান শিশু, কিশোরী, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির উন্নয়নের জন্য ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি। সমন্বিত ও বহুমাত্রিক উদ্যোগের মাধ্যমে অপুষ্টি হ্রাস, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই কর্মসূচির মূল লক্ষ্য।
কিশোরী কন্যাদের জন্য কর্মসূচি
এই কর্মসূচি ১৪-১৮ বছর বয়সী কিশোরীদের লক্ষ্য করে পরিচালিত হয়। উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত জেলা এবং অন্যান্য রাজ্যের আকাঙ্ক্ষিত জেলায় এটি কার্যকর। কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের মাধ্যমে প্রজন্মগত অপুষ্টি রোধ করাই এর উদ্দেশ্য। লৌহ-ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন এই উদ্যোগের অংশ।
পোষণ ভি পঢ়াই ভি
কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের এই উদ্যোগের লক্ষ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আনন্দময় শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা। ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক শিক্ষার সঙ্গে পুষ্টিকে যুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সুপারিশ অনুযায়ী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮.৫৫ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৪১,৬৪৫ জন প্রশিক্ষক প্রশিক্ষণ পেয়েছেন। আধারশিলা এবং নবচেতনা পাঠ্যক্রম দেশজুড়ে ১২টি আঞ্চলিক ভাষায় চালু হয়েছে।
পিএম পোষণ
পিএম পোষণ কর্মসূচির আওতায় বিদ্যালয়ে পুষ্টিকর মধ্যাহ্নভোজ প্রদান করা হয়। এটি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সাহায্য করে। পঠনপাঠনে মনসংযোগ বাড়ায় এবং বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা মন্ত্রক পরিচালিত এই কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত কর্মসূচির আওতায় সরকারি ও সরকার-সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পুষ্টিকর রান্না করা খাবার পায়।
প্রধানমন্ত্রীর মাতৃ বন্দনা যোজনা
প্রধানমন্ত্রীর মাতৃ বন্দনা যোজনা গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের জন্য একটি মাতৃত্ব সহায়তা কর্মসূচি। প্রথম সন্তানের ক্ষেত্রে যোগ্য সুবিধাভোগীরা দুই কিস্তিতে মোট ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই সহায়তা মাতৃত্বকালীন যত্ন নিশ্চিত করতে সহায়ক।
অন্যান্য স্বাস্থ্য উদ্যোগ
জননী সুরক্ষা যোজনা এবং জননী শিশুসুরক্ষা কর্মসূচির মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গর্ভবতী নারী ও নবজাতকের জন্য বিনামূল্যে ওষুধ, পরীক্ষা, রক্ত এবং পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।
২০১৯ সালে শুরু হওয়া সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন কর্মসূচি মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে একত্রিত করেছে।
মিশন ইন্দ্রধনুষ
শিশু ও গর্ভবতী নারীদের পূর্ণ টিকাকরণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষেবা থেকে বঞ্চিত এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ক্ষমতায়ন
শিক্ষা নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দেয়। শিক্ষা নারীদের স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়।
বেটি বাঁচাও বেটি পড়াও
২২ জানুয়ারি ২০১৫ সালে শুরু হওয়া এই কর্মসূচি কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য একটি জাতীয় উদ্যোগে পরিণত হয়েছে। মানসিকতার পরিবর্তন, লিঙ্গ সমতা এবং সমন্বিত পদক্ষেপ এর মূল লক্ষ্য।
কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়
প্রসঙ্গত, ১০ থেকে ১৮ বছর বয়সি পিছিয়ে পড়া পরিবারের কন্যাশিশুদের জন্য আবাসিক বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। এই বিদ্যালয়গুলি নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি করে।
উচ্চশিক্ষায় নারীশক্তির অংশগ্রহণ
ভারতে উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি উদ্যোগের ফলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ছে।
পিএইচডি শিক্ষায় নারীদের অংশগ্রহণ
২০১৪-১৫ থেকে ২০২২-২৩ সালের মধ্যে নারীদের পিএইচডি বা গবেষণা ক্ষেত্রে ভর্তির সংখ্যা ১৩৫.৬% বেড়েছে। এর ফলে, ৬৪,৭২৪ জন নতুন নারী গবেষক যুক্ত হয়েছেন।
কন্যাশিক্ষার জন্য বৃত্তি কর্মসূচি
সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ
স্নাতকোত্তর শিক্ষার জন্য জাতীয় বৃত্তি
এআইসিটিই প্রগতি বৃত্তি কর্মসূচি
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নারীদের উৎসাহ
বিজ্ঞান জ্যোতি কর্মসূচি
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের এই উদ্যোগ নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করে।
প্রকৌশল শিক্ষায় অতিরিক্ত আসন
আইআইটি ও এনআইটিতে ছাত্রীদের জন্য অতিরিক্ত আসন চালু করা হয়েছে। এর ফলে প্রকৌশল শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নব্যা উদ্যোগ
২০২৫ সালের ২৪ জুন শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের দক্ষতা উন্নয়ন। প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনার আওতায় ডিজিটাল বিপণন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক পরিষেবা এবং পরিবেশবান্ধব কর্মক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়।
নিরাপত্তা ও সুরক্ষা
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ক্ষমতায়নের মৌলিক ভিত্তি। নিরাপদ পরিবেশে নারী ও শিশুরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যক্তিগত উন্নয়নের সুযোগ পায়।
মিশন শক্তি
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের এই কেন্দ্রীয় কর্মসূচি নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিচালিত হয়।
দুটি অংশ রয়েছে
সম্বল - নিরাপত্তা ও সুরক্ষা
সমর্থ্য - অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন
শি-বক্স পোর্টাল
২০২৪ সালের ২৯ আগস্ট মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ জানানোর জন্য শি-বক্স পোর্টাল চালু করে। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থা। অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ, বহু ভাষার সহায়তা এবং গোপনীয়তা রক্ষার ব্যবস্থা রয়েছে।
মিশন বাৎসল্য
শিশুদের সুরক্ষা ও কল্যাণের জন্য এই কর্মসূচি পরিচালিত হয়। নির্যাতন, অবহেলা, পাচার বা অভিভাবকহীন শিশুদের জন্য আশ্রয়, দত্তক, পালক পরিচর্যা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
উপসংহার
নারী ও কন্যাশিশুর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকার সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০, মিশন শক্তি এবং অন্যান্য কর্মসূচি বিভিন্ন মন্ত্রকের উদ্যোগকে একত্রিত করেছে। পোষণ ট্র্যাকার-সহ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিষেবা প্রদান আরও স্বচ্ছ ও কার্যকর হয়েছে। নারী ও কন্যাশিশুর উন্নয়নে বিনিয়োগ পরিবার, সমাজ এবং দেশের মানবসম্পদকে শক্তিশালী করে। এর ফলে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, লিঙ্গ সমতা এবং দীর্ঘমেয়াদে জাতীয় অগ্রগতি নিশ্চিত হয়। ভারতের অগ্রযাত্রায় নারী ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
তথ্যসূত্র
Press Information Bureau:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2100642®=3&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1703147®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212747®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082323®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212747®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2113279®=3&lang=2
Ministry of Women and Child Development:
https://www.poshantracker.in/statistics
https://pmmvy.wcd.gov.in/
https://missionvatsalya.wcd.gov.in/
Ministry of Health and Family Welfare:
https://nhm.gov.in/index1.php?lang=1&level=3&lid=309&sublinkid=841
https://nhm.gov.in/index1.php?lang=1&level=2&lid=220&sublinkid=824
https://www.mohfw.gov.in/?q=en/pressrelease/india-witnesses-steady-downward-trend-maternal-and-child-mortality-towards-achievement
United Nations Children's Fund (UNICEF):
https://www.unicef.org/india/press-releases/un-report-highlights-great-strides-india-under-five-child-survival
Ministry of Education:
https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/UDISE%2BReport%202024-25%20-%20NEP%20Structure.pdf
https://pmposhan.education.gov.in/
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2395_XUtMv0.pdf?source=pqals
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jan/doc2026123765001.pdf
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2310_FmCOE8.pdf?source=pqals
https://sansad.in/getFile/annex/269/AU339_sh2ONP.pdf?source=pqars
https://sansad.in/getFile/annex/266/AU1777_3tO520.pdf?source=pqars
Click here to see pdf
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236773)
ভিজিটরদের কাউন্টার : 4