রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

পোস্ট করার দিনক্ষণ: 05 MAR 2026 11:36PM by PIB Agartala

নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২৬

 


রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি.ভি. আনন্দ বোস-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতি রাজ্যপাল/উপরাজ্যপাল পদে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়োগ করছেন:-

১) হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী শিবপ্রতাপ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

২) তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী জিষ্ণু দেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৩) শ্রী নন্দ কিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৪) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনাইনকে বিহারের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৫) তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৬) কেরলমের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

৭) লাদাখের উপরাজ্যপাল শ্রী কবিন্দর গুপ্তাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৮) দিল্লির উপরাজ্যপাল শ্রী বিনয় কুমার সাকসেনাকে লাদাখের উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

৯) শ্রী তরনজিৎ সিং সান্ধুকে দিল্লির উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

কার্যভার গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236015) ভিজিটরদের কাউন্টার : 47
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English