প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের শক্তি সম্পর্কে বলা হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 06 MAR 2026 9:36AM by PIB Agartala

নতুন দিল্লি, ৬ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের জনসাধারণ তাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে কঠিনতম কাজটিকেও বাস্তবায়িত করতে পারেন। তিনি বলেছেন সঠিক দিকে নিরন্তর প্রয়াসের মাধ্যমে তারা বৃহত্তর সাফল্য অর্জন করতে পারেন।
প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“ যদ্ দুরং যদ্ দুরারাধ্যং যচ্চ দুরে ব্যবস্থিতম্। তত্ সর্বং তপসা সাধ্যং তপো হি দুরতিক্রমম্।।”
এই সুভাষিতমে বলা হয়েছে অভিষ্ঠ লক্ষ্য কতটা দূরে রয়েছে বা সেখানে পৌঁছানো কতটা কষ্ট সাধ্য অথবা আদৌ পৌঁছানো সম্ভব কিনা, সেটি বড় কথা নয়, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনও লক্ষ্যে পৌঁছানো যায়। অধ্যবসায় এবং ধৈর্য্যশক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন -
“ভারতের জনসাধারণ তাঁদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনও কাজকে সম্ভব করে তোলেন। সঠিক পথে সঠিক দিশায় কঠোর পরিশ্রমের মাধ্যমে বৃহৎ লক্ষ্য অর্জিত হয়।
যদ্ দুরং যদ্ দুরারাধ্যং যচ্চ দুরে ব্যবস্থিতম্।
তত্ সর্বং তপসা সাধ্যং তপো হি দুরতিক্রমম্।।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236004) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English