প্রধানমন্ত্রীর দপ্তর
কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা
পোস্ট করার দিনক্ষণ:
03 MAR 2026 7:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে কথা বলেছেন।
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন ;
“আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে কথা হয়েছে। কাতারের সংহতিতে আমরা দৃঢ়ভাবে পাশে আছি এবং তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার কঠোর নিন্দা করছি। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে এলাকায় শান্তি এবং স্থিতাবস্থা রক্ষার আশু প্রয়োজনের ওপরে আমরা জোর দিয়েছি। এই সঙ্কটজনক সময়ে কাতারে ভারতীয় সম্প্রদায়ের প্রতি তাদের নিরন্তর যত্ন ও সহায়তার আমি প্রশংসা করেছি।
@TamimBinHamad”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2235408)
ভিজিটরদের কাউন্টার : 50