বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
আধার-এ বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানে এক লক্ষেরও বেশি স্কুলে কাজ সম্পন্ন: উপকৃত লক্ষ লক্ষ শিক্ষার্থী
ইউ. আই. ডি. এ. আই. এর আঞ্চলিক কার্যালয় এবং রাজ্যগুলির শিক্ষাদপ্তর বিদ্যালয়গুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে
দেশজুড়ে মিশন মোডে ছয় মাস ধরে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এম.বি .ইউ) অভিযান চলছে
২০২৫ সালের ১ অক্টোবর থেকে ৭-১৫ বছর বয়সী শিশুদের জন্য আধারের এম.বি.ইউ এক বছরের জন্য বিনামূল্যে
পোস্ট করার দিনক্ষণ:
03 MAR 2026 12:47PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৬: একটি মাইলফলক অর্জনে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউ.আই.ডি.এ.আই) ভারত জুড়ে ১০৩,০০০ টি'রও বেশি স্কুলে আধারের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট কার্যক্রম সম্পন্ন করেছে এবং লক্ষ লক্ষ স্কুল ছাত্রকে তাদের স্কুল ক্যাম্পাসে স্বাচ্ছন্দ্যে আধারের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এম.বি.ইউ) সম্পূর্ণ করতে সহায়তা করেছে।এখন পর্যন্ত, প্রায় ১.২ কোটি (১২ মিলিয়ন) শিক্ষার্থী তাদের স্কুলেই এম.বি.ইউ সম্পন্ন করেছে।
ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউ. ডি. আই. এস. ই +) অ্যাপ্লিকেশনের সঙ্গে সফল প্রযুক্তিগত সংহতিকরণের পর ইউ আই.ডি.এ.আই ২০২৫ সালের সেপ্টেম্বরে স্কুল পড়ুয়াদের জন্য মিশন মোডে এম. বি. ইউ অভিযান চালু করে।
বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ইউ. ডি. আই. এস. ই. এর সঙ্গে সংহতিকরণের ফলে বিদ্যালয়গুলিতে শিশুদের এম. বি. ইউ-র কাজের অগ্রগতি দৃশ্যমান হয়। এর ফলে যেসব শিশুদের এম. বি. ইউ বাকি ছিল তাদের চিহ্নিত করে স্কুলের শিবিরের আয়োজন করে আপডেট সম্পন্ন করা সম্ভব হয়েছে।
দেশের ইউ. আই. ডি. এ. আই-এর আঞ্চলিক কার্যালয় এবং রাজ্য কার্যালয়গুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা দপ্তর, জেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউ. আই. ডি. এ. আই. এর সহযোগী অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
চলমান এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কমপক্ষে ৪০০০ মেশিন ব্যবহার করা হচ্ছে এবং কাজের গতি ত্বরান্বিত করতে ইউ. আই. ডি. এ. আই. মেশিনের সংখ্যা আরও বাড়ানোর প্রক্রিয়া চালাচ্ছে।
শিশুদের আধারের বায়োমেট্রিক আপডেট রাখা তাদের বিভিন্ন সরকারি প্রকল্প, বৃত্তি, যেখানেই প্রযোজ্য, এবং প্রতিযোগিতামূলক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, নিট, জে. ই. ই, সি. ইউ. ই. টি ইত্যাদি পরীক্ষায় নিবন্ধনের ক্ষেত্রে এটি খুবই উপকারী এবং সহায়ক।
ইউ. আই. ডি. এ. আই বাবা-মা এবং অভিভাবকদের তাদের সন্তানের আধারের বায়োমেট্রিক আপডেট করতে উৎসাহিত করছে।
মিশন মোড এম. বি. ইউ ছয় মাস ধরে চলছে এবং ইউ.আই.ডি.এ.আই ২০২৫ সালের ১ অক্টোবর থেকে এক বছরের জন্য ৭-১৫ বছর বয়সী শিশুদের জন্য আধারের এম.বি.ইউ বিনামূল্যে করেছে।
বিদ্যালয়গুলিতে আয়োজিত শিবিরের পাশাপাশি, শিশুরা ভারতের যে কোনও আধার নথিভুক্তিকরণ কেন্দ্র এবং আধার সেবা কেন্দ্রে গিয়ে তাদের এম. বি. ইউ সম্পন্ন করতে পারে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2235018)
ভিজিটরদের কাউন্টার : 48