প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 02 MAR 2026 8:50AM by PIB Agartala

নয়াদিল্লি, ২ মার্চ, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক বার্তায় দেশের যুবশক্তির ওপর আলোকপাত করে আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির গুরুত্বকে তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন,
“ভারতের যুবশক্তির দৃঢ় সংকল্প তুলনাহীন। আমাদের যুবশক্তি যা মনে করে তাই করে দেখায়। এই কারণেই আজ আমাদের দেশ নিজের স্বপ্ন চরিতার্থ করতে পারছে।

न वा उ मां वृजने वारयन्ते न पर्वतासो यदहं मनस्ये।
मम स्वनात् कृधुकर्णो भयात एवेदनु द्यून्किरणः समेजात्।।"

তোমার আত্মবিশ্বাসের শক্তি প্রবল। কেউ তোমার সংকল্প ভঙ্গ করতে পারবে না। বিরাট পর্বততুল্য কোনও বাধাও তোমার পথরোধ করতে পারবে না। যদি ইচ্ছাশক্তির জোর থাকে তাহলে সূর্যের থেকেও তুমি শক্তিশালী।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2234834) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English