প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

চন্দ্র শেখর আজাদের আত্মবলিদান দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর : জীবনের শিক্ষা নিয়ে তিনি একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 27 FEB 2026 9:13AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

ভারতমাতার বীর সন্তান এবং বরেণ্য বিপ্লবী চন্দ্র শেখর আজাদের আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।


এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“ভারতমাতার বীর সন্তান চন্দ্রশেখর আজাদের আত্মবলিদান দিবসে তাঁর প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি মাতৃভূমিকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে তাঁর সর্বস্ব ত্যাগ করেছিলেন, যেজন্য তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।”


“অমর বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জীবনই বলে দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পই হচ্ছে প্রকৃত সাহসিকতা। মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের কাহিনী সকল প্রজন্মের মানুষকে প্রেরণা জুগিয়ে যাবে।

न हि शौर्यात्परं किञ्चित् त्रिषु लोकेषु विद्यते।
शूरः सर्वं पालयति सर्वं शूरे प्रतिष्ठितम् ।।”

"ত্রিলোকে সাহসিকতার চেয়ে উৎকৃষ্ট কোন উপাদান নেই। বীরত্ব এমন মৌলিক শক্তি যা প্রাণী ও জড় জগতকে পুষ্ট ও রক্ষা করে। যাবতীয় জাগতিক মর্যাদা,সমৃদ্ধি ও কর্তব্য শুধুমাত্র বীরের বীরত্বে বিদ্যমান।"

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2234373) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English